ePaper

মাগুরায় দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মাগুরা প্রতিনিধি :

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। উপজেলা প্রশাসন, মাগুরা সদর এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, জাগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুইদিনব্যাপী এ মেলায় মোট ২০টি স্টল অংশগ্রহণ করেছে। জেলার বিভিন্ন ২০ টি মাধ্যমিক স্কুল ও ৩টি কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক ৮৪ টি প্রকল্প উপস্থাপন করছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এছাড়াও মেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা, উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *