ePaper

বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে।রবিবার বেলা ১১টার দিকে টেলিভিশনটির এক যুগ পূর্তি উপলক্ষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে শহরের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এ সময় র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও যমুনা টেলিভিশনের শুভানধ্যায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক ও স্থানীয় দৈনিক ভোরের রাজবাড়ীর প্রধান সম্পাদক ও প্রকাশক মো. আব্দুস সালাম মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান। এ সময় যমুনা টিভি সত্যের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় টেলিভিশনের রিপোর্টার ও সকল কলা-কৌশলীকে ধন্যবাদ জ্ঞাপন করা সহ যমুনা টিভির উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করেন অতিথিরা। সেই সাথে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান ।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় ২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুথ্থানে যমুনা টিভি ভূমিকা নিয়ে প্রশংসা করে যমুনা টিভিকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান অতিথিরা। সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সহসাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, এটিন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, আমাদের সময় পত্রিকার সোহেল রানা, যুগান্তরের হেলাল মাহমুদ, এটিএন নিউজের মাসুদ রেজা শিশির, চ্যানেল টোয়েন্টিফোরের সুমন বিশ্বাস, বাংলাদেশ বেতারের কাজী তানভীর মাহমুদ, সময় টিভির আশিকুর রহমান, ডিবিসির দেবাশীষ বিশ্বাস।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সমীত্র শীল চন্দন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, স্টার নিউজের শামীম রেজা, জাগরণ পত্রিকার মোরশেদ আলম মালেক, বিজয় টিভির শেখ আলী আল মামুন, আনন্দ টিভির কামাল হোসেন, মাই টিভির শেখ মমিন, প্রতিদিনের সংবাদের রফিকুল ইসলাম খোকন, আজকের সংগ্রামের বাবলু শেখ, ঢাকা পোস্টের মীর সৌরভ, নবচেতনার এসএম মিলন, সাপ্তাহিক মানি লাইনের বিধান কুমার বিশ্বাস, দেশ রুপান্তরের আব্দুল হালিম বাবু, সময়ের কন্ঠস্বরের সৈয়দ মেহেদী হাসান, প্রতিদিনের বাংলাদেশের সাখাওয়াত হোসেন সোহান, সারাবাংলার সুজন বিষ্নু, আমার দেশের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, এনপিবির জেলা প্রতিনিধি আকাশ মাহমুদ, ভোরের ডাকের নাহিদুল ইসলাম ফাহিম, আজকালের খবরের মহসিন মৃধা, ডেইলি ক্যাম্পসের জুয়েল সরদার, রাজধানী টিভির সোহাগ রানা, কালুখালী টুডের পরিচালক বোরহান উদ্দিন প্রমূখ।

আলোচনা সভা শেষে কেঁক কেটে যমুনা টিভির এক যুগ পূর্তি উদযাপন করেন আমন্ত্রিত অতিথি, জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদকর্মী সহ যমুনা টেলিভিশনের শুভানধ্যায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *