জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ
আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক, বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন।পরিদর্শনকালে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে অসুস্থ শিশুদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের অভিভাবকদের সাথে চিকিৎসার মান নিয়ে কথা বলেন। এসময় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে শিশুদের চিকিৎসার জন্য বিশেষভাবে বরাদ্দকৃত ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের জীবন রক্ষাকারী ওষুধ সরেজমিনে পরিদর্শন করেন এবং এসব ওষুধ যথাযথভাবে বিতরণের নির্দেশ দেন।পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের সিএ মোঃ আবুল কালাম আজাদ এবং ১৫নং ওয়ার্ড কাউন্সিলর নিখিল।এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর কবির সাজু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাবুদ্দিন এবং জিয়া পৌর শাখার সদস্য সচিব তাইফুল ইসলাম প্রমুখ।পরিদর্শন শেষে হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা পরিষদ সব সময় পাশে থাকবে। ওষুধের যেন কোনো সংকট না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জেলা পরিষদের এই বিশেষ বরাদ্দ শিশুদের দ্রুত সুস্থতায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।
