ePaper

সিরাজগঞ্জ আদালত থেকে আমির হামজার বিরুদ্ধে সমন জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করায় কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত সমন জারি করেছে। বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি সাধারন সম্পাদক হুমায়ুন কবীর কর্নেল চৌহালী আমলী আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন ভুইয়া শুনানী শেষে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার বাদী এ্যাড. হুমায়ুন কবীর কর্নেল জানান, মুফতি আমির হামজা জনগনের মধ্যে বিশৃংখলা, দাঙ্গা হাঙ্গামা  সৃস্টির উদ্দেশ্য নিয়ে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে হেয় প্রতিপন্ন করতে গত ২৭ তারিখে শরিয়তপুর বড় মসজিদে জুম্মার নামাজের সময় বক্তব্যকালে কুটুক্তি করেছে। ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। মুলত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে জনগনের মধ্যে বিশৃংখলা ও রাজনৈতিক নেতাদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করেছে। এ কারনে আসামী আমির হাজার বিরুদ্ধে দন্ডবিধি ২৯৬/৫০০/৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী ও আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. রফিক সরকার জানান, আদালতে পেনড্রাইভের মাধ্যমে সমস্ত তথ্য উপাত্ত জমা দেয়া হয়েছে। আদালত শুনানী শেষে আসামী আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন। সিরাজগঞ্জ ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য মুফতিরা বিশ্লেষন করে বলেছেন তিনি নাস্তিক হবার মতো কোন বক্তব্য দেয়নি। উল্টো আমির হামজা নাস্তিক বলে অপরাধ করেছে। তাই আমরা দ্রুত তার শাস্তি দাবী করছি। একই সাথে খোলা মাঠে ক্ষমতা চাওয়ার আহবান করছি।  অন্যদিকে একই দাবীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলার শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ আমির হামজার শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে। এ সময় মুক্তিযোদ্ধারা দ্রুত আমির হামজার বিরুদ্ধে শাস্তিুমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। নচেত বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আজিজুর রহমান দুলাল ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *