ePaper

ফুলগাজীর আনন্দপুরে অপরাধ দমনে মতবিনিময় সভা, কঠোর অবস্থানের ঘোষণা

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের কালিরহাট বাজারে মাদক, চুরি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে কালিরহাট বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার (গোলাপ)। সভা সঞ্চালনা করেন কালিরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মনির মাস্টার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ওসি  (তদন্ত) নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দপুর ইউনিয়নের বিট অফিসার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন মিয়াজী, আনন্দপুর বাজার কমিটির সভাপতি আবুল হাসেম পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া হায়দার নাসির ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি (তদন্ত) নুরুল ইসলাম বলেন, “মাদক, চুরি ও ইভটিজিংয়ের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে এসে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।”

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধেও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

মতবিনিময় সভাটি এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি ও অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *