ePaper

বাইশমৌজা বাজারে ভিজিএফের সরকারি চাল উদ্ধার, দোকানদার হানিফ আটক

হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারে অভিযান চালিয়ে ভিজিএফের (ঠএঋ) সরকারি চাল এক দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকানদার হানিফকে আটক করা হয়েছে।রবিবার (১৫ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি দল বাইশমৌজা বাজারে অভিযান চালায়। অভিযানের সময় একটি মুদি দোকানে তল্লাশি করে বেশ কিছু বস্তা ভিজিএফের সরকারি চাল উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধারকৃত চালগুলো সরকারি সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ছিল। তবে সেগুলো অবৈধভাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অভিযান পরিচালনাকারী নবীনগর থানার এসআই নাঈম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা চাল জব্দ করা হয়েছে এবং আটক দোকানদার হানিফকে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি জানাজানি হলে বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসন জানিয়েছে, সরকারি খাদ্য সহায়তা যাতে কোনোভাবে অপব্যবহার না হয় সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *