ePaper

সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগের তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি

গত তিন মাসে জরিমানা আদায়ে রেকর্ড গড়েছে সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ। ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ সংস্থাটি।

শুক্রবার (১৩ মার্চ) রাতে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. মোফাখখারুল ইসলাম। তিনি বলেন, ট্রাফিক আইন অমান্য, বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়েছে ট্রাফিক বিভাগ। গত তিন মাসে ১ হাজার ৭৭৬টি মামলায় ৯৯ লাখ ৭ হাজার ৬২৫ টাকা জরিমানা আদায়  হয়েছে। তিনি বলেন, ডিসেম্বরে ৫৭৫টি মামলায় ৩০ লাখ ২ হাজার ৫শ টাকা, ২০২৬ এর জানুয়ারিতে ৭৬২টি মামলায় ৪১ লাখ ৫৬ হাজার ৪শ টাকা ও ফেব্রুয়ারিতে ৪৩৯টি মামলায় ২৭ লাখ ৪৮ হাজার ৭২৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যা সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের ইতিহাসে সর্বোচ্চ। তিনি আরো বলেন, জরিমানার টাকা ইউক্যাশের মাধ্যমে আদায় করা হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ। এছাড়া আমাদের শক্ত অবস্থানের কারণে বাস-ট্রাক মালিক শ্রমিকদের সড়ক মহাসড়কে কোথাও চাঁদা দিতে হয় না। সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ চাঁদাবাজি মুক্ত মহাসড়ক হিসেবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *