ePaper

ফুলগাজী আনন্দপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলগাজী,ফেনী প্রতিনিধি

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ মার্চ) আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এছাক ভূইয়া । অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ ভূঁইয়া আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন মিয়াজী, ফুলগাজী উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা জাকির হোসেন, রেজাউল করিমসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানরা ঈমান, ত্যাগ ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে বিজয় অর্জন করেছিলেন। সেই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *