ePaper

ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়  ২২ ফেব্রুয়ারি রবিবার  বিকালে ফুলগাজী সদর ইউনিয়ন-এর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী সদর ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামিমের পরিচালনায় আয়োজিত এ মাহফিলে প্রায় পাঁচ শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল হক, উপজেলা নায়েবে আমির আবুল হোসেন মিয়াজি, সদর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির ওহিদুল্লাহ মজুমদার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দাউদুল ইসলাম রানা এবং জামায়াত নেতা আবুল রাশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলগাজী দারুল উলুম মাদ্রাসা-এর প্রধান শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাহিত্য সম্পাদক মো. আসিফ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ বিন আজিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *