মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে গড়িয়াদহ খাল খনন করায় ঘরবাড়ি রাস্তা ধসে জনদুর্ভোগে পাড়ের মানুষ। বুধবার (১৮ই ফেব্রুয়ারী)-২৬ ইং সরেজমিনে পরিদর্শনে খাল খননে ভেকু দিয়ে অতিরিক্ত খননের অভিযোগ স্থানীয়দের। ঘরবাড়ি হারানোর শঙ্কা খাল পাড়ের বসতিদের। খালের অতিরিক্ত মাটি ভেকু দিয়ে কেটে নেওয়া হয়েছে । এতে কয়েকটি ঘরবাড়ি ধসে গেছে । দিশেহারা হয়ে পড়েছেন ২০- ২৫টি পরিবার। বের হতে পারছেন না বাড়ি থেকে যার কারনে দূর্ভোগের শেষ নাই । এ ছাড়া ধসে পড়ে রয়েছে পাশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। উপজেলার পশ্চিম আড়পাড়া নায়েব আলীর বাড়ী থেকে মিলন শেখ এর বাড়ী হয়ে পশ্চিম আড়পাড়া জাবালে নুর মসজিদ এর পশ্চিম পাশ পর্যন্ত। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বিভাগের খাল পুনঃখননের মাটি অপসারণের জন্য অতিরিক্ত মাটি কাটার কারনে এবং ভারী বৃস্টির কারনে রাস্তাসহ বাড়িঘর ধসে পড়েছিল যাহা বাশ দিয়ে ভাঙ্গা ঠেকানোর ব্যবস্থা করার পর রাস্তা মেরামত করার কথা ছিল যা আজও রাস্তা সহ খাল মেরামত করা হয়নি । খালের ধারে বসতিদের জোরালো অভিযোগ । আরও অভিযোগ যদি আগামী বৃস্টির আগে যদি রাস্তা সহ খালের পাড় মেরামত করা না হয় তাহলে খালে পাড়ের ক্ষতিগ্রস্থদের দুঃখ ও দূর্ভোগের সীমা থাকবে না । তারা আরও বলেন, “আমাদের বাড়ির সাথে খাল। খালের পানির বৃদ্ধির আগে যদি এই রাস্তা সহ খাল মেরামত করা না হলে আমাদের ঘর-বাড়ী কিছুই থাকবে না খালে চলে যাবে প্রায়। নিয়ম মেনে মাটি কাটলে আমাদের এই ক্ষতি হতো না। “প্রয়োজনের চেয়েও বেশি গভীর করে কাটা হয়েছে খাল। আরো জানা যায়, কবিরাজ সালাম শেখ নামের এক স্থানীয়ের ঘর খালে ধসে পড়েছে। গত বছর এই খাল কাটা হয়েছিল খাল কাটার পর ভারী বৃস্টিতে এই ধস হয় যা আজও মেরামত করা হয়নি । তাই খালপাড়ের মানুষের বাড়িঘর রক্ষার্থে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সরেজমিন পরিদর্শনে আসার জন্য ও মেরামত করার ব্যবস্থা করার জন্য ভূক্তভোগীরা জোরালো দাবি জানান
