ePaper

গাজীপুরে ‘কর্মক্ষেত্রে জেন্ডার সমতা, শিশু অধিকার এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার’ বিষয়ক মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে

ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর প্রতিনিধি

সোমবার (১৬ই ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের ইউসেপ কাশিমপুর টেকনিক্যাল স্কুল গাজীপুর রিজিয়নের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো: জালাল উদ্দিন, হেড অফ টেকনিক্যাল স্কুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা,স্ট্যান্ডার্ড গ্রুপ,মো: নূরে আলম।সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির ইনক্লুশন অ্যান্ড  এমপ্লয়মেন্ট কর্মকর্তা সামির উদ্দিন মিয়া।

সার্বিক তথ্য উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির টিম লিডার সোশ্যাল ইনক্লুশন কর্মকর্তা এস.এম. ওমর ফারুক।অনুষ্ঠানে জানানো হয়, ইউসেপ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত শিশু ও বেকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।নিউজিল্যান্ডের সমাজবিজ্ঞানী লিন্ডসে অ্যালান চেইনির উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংস্থা বিনামূল্যে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানটি ‘ জেন্ডার রেসপনসিভ ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং প্রকল্পের আওতায় আয়োজিত হয়। এতে ১৬টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং ইউসেপ বাংলাদেশের কর্মকর্তাসহ মোট ২৬ জন অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *