ePaper

সিরাজগঞ্জে বিএনপির ৩ নেতাকে শোকজ  ২ জনের পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে ২ নেতার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। রবিবার দিনগত রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক পাঁচটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি এবং দেশীয় অস্ত্র নিয়ে মারধরের ঘটনায় মামলায় জড়িত থাকার অভিযোগে বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল, জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডলের পদ স্থগিত করা হয়। অন্যদিকে, হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে শহরর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মনা পাল এবং আরজু আহম্মেদ নামের এক নেতাকর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকে লিখিতভাবে  জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *