ePaper

ফুলগাজীতে অসুস্থ নেতার সুস্থতা কামনায় মাদ্রাসায় অনুদান দিলেন বিএনপি নেতা আব্দুর রহমান চৌধুরী

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলায় কুয়েত বিএনপির প্রচার-প্রচারণা কমিটির আহ্বায়ক ইকবাল  হোসেন চৌধুরীর অসুস্থতা উপলক্ষে একটি মাদ্রাসায় অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ফুলগাজী আজিজুল উলুম কাসেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুদান তুলে দেন কুয়েত বিএনপির পরহানিয়া প্রদেশের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান চৌধুরী।  জানা যায়, ইকবাল হোসেন চৌধুরীর শারীরিক অসুস্থতার কারণে শিগগিরই একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হবে। তাঁর সুস্থতা কামনা করে মাদ্রাসার এতিমখানা ও নির্মাণাধীন ভবনের কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন আব্দুর রহমান চৌধুরী । অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, মাদ্রাসার মুহতামিম, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

এ সময় আব্দুর রহমান চৌধুরী  বলেন, “ইকবাল  হোসেন চৌধুরী বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও আদর্শিক নেতা। তাঁর আশু সুস্থতা কামনায় এবং দ্বীনি শিক্ষার প্রসারে আমি এই সামান্য অনুদান প্রদান করেছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করেন। ভবিষ্যতেও মাদ্রাসার উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।” অনুষ্ঠান শেষে ইকবাল হোসেন চৌধুরীর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *