ePaper

সাতক্ষীরায় যুবদলের আঞ্চলিক কার্যালয় জামায়াত নেতার ইন্দনে দখলের অভিযোগ

শেখ হাসান গফুর, সাতক্ষীরা ::

সাতক্ষীরা জেলার তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া বাজারে ইউনিয়ন যুবদলের ভাড়া নেওয়া আঞ্চলিক কার্যালয় জামায়াত নেতার ইন্দনে দখলের অভিযোগ উঠেছে। গত শনিবার গভীর রাতে ইউনিয়ন যুবদলের সাইনবোর্ড নামিয়ে আঞ্চলিক অফিস দখল করেছে বলে জানান ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ। দোকানঘর মালিক ইমরুল কবির জানান, আমি আমার দোকানঘরটি ইউনিয়ন যুবদলের আহবায়ক সবুজের কাছে ভাড়া দেয়। সবুজ দোকানঘরটি যুবদলের আঞ্চলিক কার্যালয় হিসাবে ব্যবহার করত । কিন্তু গতরাতে আমাকে মুঠোফোনে জানায়, গ্রাম ডাক্তার আপ্তাব উদ্দিন সবুজকে ডেকে বলে যে, তোমার সাইনবোর্ডটি সরাও, আমরা ৮২১ দাগএবং ৮২২ দাগের দোকান ঘরটি দখল করতে চাই। সবুজ বলেন গ্রাম ডাক্তার আফতাবকে আমি নিষেধ করি। তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ জানান, আমার যুবদলের আঞ্চলিক কার্যলয় দখল করেছে স্থানীয় জামায়াত নেতা গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিন ও তার কম্পাউন্ডার নুরুল ইসলাম (ওরফে নুরু), ইয়াছিন মোড়ল,ইসহাক মোড়ল ও আয়ুব মোড়ল সহ অজ্ঞাতরা । আমি সকালে যেয়ে দেখি যুবদলের সাইনবোর্ড নেই এবং দোকানে অন্য একটি তালা মারা রয়েছে। অফিসের মধ্যে দলীয় নেতৃত্বদের ছবি সম্বলিত ব্যানার, পোষ্টার সব বাইরে বের করে রেখেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করছি। ইমরুল কবির আরও বলেন, দোকানঘরটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। যার দলিল, খাজনা, রেকর্ড সব আমাদের নামে। মামলার বিবাদীরা হলেন ইয়াছিন মোড়ল, ইসহাক মোড়ল ও আয়ুব মোড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *