ePaper

সিরাজগঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানে থাকা আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে জালাল উদ্দিন (৭০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬০)। প্রত্যেক্ষদর্শী ও পুলিশ জানায় গতকাল শুক্রবার রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছী আঞ্চলিক পাকা সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী স্ত্রী নিহত হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- তাড়াশ উপজেলার কুমাল্লু গ্রামের চুবান্দি প্রামাণিকের ছেলে অটোভ্যান চালক মগরিব আলী, মৃত আব্দুল মজিদের স্ত্রী মনোয়ারা খাতুন ও রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের মৃত নুর মোহাম্মদ আব্দুর রউফসহ অপর এক যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করাসহ ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *