সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিভিন্ন স্পটে ধানের শীষের সমর্থনে ধারাবাহিক ভাবে গণসংযোগ করেছেন ফেনী জেলা যুবদলের সদস্য, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মওদুদ আহমেদ রনি। ২২ জানুয়ারী প্রতিক বরাদ্দের পর থেকে তিনি প্রতিদিন ফেনী ২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির পক্ষে পাঁচগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিপলেট বিতরণ করেন। প্রচারণাকালে সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নের অভাবের কথা তুলে ধরলে ভোটারদের আশ্বস্ত করে মওদুদ আহমেদ রনি বলেন বিএনপি নির্বাচিত হলে অবহেলিত এই এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে। আচরণবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত এই প্রচারণা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ইতিবাচক সাড়া ফেলেছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মেধা ও সততা বিচার করে ভোট দিন। আবেগের বশবর্তী না হয়ে সঠিক মানুষকে আপনাদের পবিত্র আমানত প্রদান করবেন বলে আমার বিশ্বাস।
