ePaper

নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরশাদ ও হানিফ মাস্টার গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত মোস্তাকিম মিয়া (১৪) উপজেলার সায়দাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে। আজ ভোরে সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে ভোরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের সময় মোস্তাকিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কিশোর কোনো গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছে তার পরিবার।

নিহতের মা শাহানাজ বেগম জানান, বাড়ির পাশের সড়ক দিয়ে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। তার স্বামী প্রবাসে থাকেন এবং পরিবারটি কোনো গ্রুপের সঙ্গে সম্পৃক্ত নয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই মোস্তাকিমের মৃত্যু হয়। তার শরীরের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে আনার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *