ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার(২ ফেব্রুয়ারী) দুপুরে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: কায়েসুর রহমান। স্কুলের প্রধান শিক্ষক সফি উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক উত্তম কুমারের সঞ্চালনায় এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, শিক্ষানুরাগী সালমা আক্তার, সহকারী প্রধান শিক্ষক তাসলিমা সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন।
