ePaper

নোয়াখালীতে জামায়াতের মহিলা কর্মীকে হেনস্থা, ভিডিও ভাইরাল প্রতিবাদের ঝড়, জড়িতদের বিচার দাবি

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:

 নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিজয় নগর এলাকায় মনোয়ারা বেগম নামের জামায়াতে ইসলামীর এক মহিলা কর্মীকে হেনন্থা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতার বিরুদ্ধে। পৌরসভার ৮ নং ওয়াড বিএনপির সেক্রেটারি মোশারফ হোসেনের নেতৃত্বে এ হেনস্থার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও মুহুর্তের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ নিয়ে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জামায়াতের নারী কর্মী মনোয়ারা বেগম গত  বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে নির্বাচনী প্রচার কজে কাঠালি থেকে বিজয় নগর এলাকায় গেলে বিএনপি নেতা ও পূর্ব পাড়া বাদশা মিয়া বেপারী বাড়ির মৃত ছেরাজল হকের পুত্র মোশারফ হোসেন ও তার সহযোগ একই বাড়ির আমির হোসেনের পুত্র সৈকত, জমাদার বাড়ির আবুল হাশেমের পুত্র আমুসহ একদল যুবক হেনন্থা করছে। তারা মনোয়ারার হিজাব ও ওড়না ধরে টান দেয় এবং টেনে হেড়ছে হেনন্থা করার চেষ্টা করেন। তাদের এমন আচরনে মনোয়ারা বিব্রত ও আতঙ্কিত হয়ে পড়েন। পরে পথচারীদের হস্তক্ষেপে মনোয়ারা কোন মতে সেখান থেকে সরে গিয়ে নিজেকে রক্ষা করেন। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে সর্বত্র ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। একই দিন বিকালে সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডেও জসিম কমিশনার বাড়ির জসিম উদ্দিনের নেতৃত্বে জামায়াতের মহিলা কর্মীদের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় তাৎক্ষনিক সোনাইমুড়ীতে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। 

এ বিষয়ে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোনাইমুড়ী পৌরসভা জামায়াতের আমির আবদুল মতিন ও সেক্রেটারী ফজলুল হক জানান, আমরা এমন ন্যাক্কার জনক ঘটনার নিন্দা জানাই। জামায়াতের মহিলা নেত্রীরা যেখানেই যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা তাদের হেনন্থা  ও লাঞ্চিত করার চেষ্টা করছে। যা নির্বাচনের সুষ্ঠ পরিবেশকে বিনষ্ট করছে। আমরা ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছি। বিষয়টি উপর মহলে জানিয়ে আমরা প্রতিবাদ সভা করেছি। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা কঠোর হতে বাধ্য হবো।

এদিকে ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়ায় ভূক্তভোগী মনোয়ারা বেগম সাংবাদিকদের সাথে কথা বলতে পারছেননা, তবে তার জা (জাল) নাসরিন আক্তার শুধুমাত্র রাজনৈতিক কারণে মনোয়ারাকে হেনন্থা করা হয়েছে বলে জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সোনাইমুড়ী পৌরসভার ৮ নং ওয়াড বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেনের মোবাইল নাম্বারে (০১৭২৯৫১৯০১২) একাধিক বার কল কলেও তিনি রিসিভ করেননি।

ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত বিচার দাবি করেছে ভূক্তভোগির পবিরার ও এলাকাবাসী।

সোনাইমুড়ী  উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার নাছরিন আক্তার জানান, এমন একটি খবর আমরা পেয়েছি, তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা  নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *