ePaper

নরসিংদীর ৫ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের প্রচারণা

মো. শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে নরসিংদী আইনজীবী সমিতির সামনে থেকে এ প্রচারণা শুরু হয়। প্রচার কার্যক্রমে নেতৃত্ব দেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আ. মান্নান ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট আ. বাছেদ ভুইয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট উমেসালমা মায়া, অ্যাডভোকেট কনিজ ফাতেমাসহ শতাধিক আইনজীবী। আইনজীবীরা পাঁচটি গাড়ির বহর নিয়ে জেলার পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। এ সময় তারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *