ePaper

পাবনার পাচটি আসনে নির্ঘুম প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা

শারিফা আলম শিমু, পাবনা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্ঘুম প্রচারনা চালাচ্ছেন পাবনার পাঁটটি আসনের প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে বএিনপি  প্রার্থীর বাহিনীরা। ফলে বিরোধী প্রার্থীদের অবস্থান অনেক ভালো হয়েছে। পাবনার পাঁচটি আসনের মধ্যে জামাতে ইসলামী চারটি আসন দখল করে বলে মাঠ পর্যায় থেকে জানা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, জেলাতে মোট ভোটারের সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন। এর মধ্যে১৭ জন রয়েছে হিজরা জনগোষ্ঠির। মোট ভোটারের ১১ লাখ ৪৪ হাজার ৯২৬জন পুরুষ এবং ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন নারী। পাবনার মোট পাঁচটি আসন মুলত: সাতজন প্রার্থী নির্বাচনী মাঠ চুষে রেড়াচ্ছেন। দীর্ঘদিন পরে ভোট প্রদানের সুযোগে কাংখিত ভোটাররাও বেশ উৎফুল্ল মেজাজে রয়েছে।

৬৮ পাবনা-১ আসন:  সাথিয়া উপজেলা নিয়ে আসনটি গঠিত। এ আসনের ভোটার সংখ্যা মোট ৩লাখ ৩৭ হাজার ৭২৩ জন। পুরুষ এক লাখ ৭১ হাজার ৫৬১। নারী এক লাখ ৬৬ হাজার ১৫৯ জন সাথে হিজরা আছে একজন। এ আসন থেকে বিএনপির ধানের শীষ নিয়ে প্রতিদন্দিতা করছেন ভিপি শামসুল আলম। জামাত থেকে দাড়িপাল্লা নিয়ে প্রতিদন্দিতা করছেন সাবেক এমপি মরহুম মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন। আওয়ামী লীগের ১৯৯৬ সালের তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে বিএনপির পক্ষে কাজ করার ঘোষনা দিলেও তার সমর্থকের একটি অংশ পল্টিবাজ রাজনীতিক হিসেবে তাকে পছন্দ করছেন না।  আসনটিতে জামাতের প্রার্থীর পরিচিতি ও গ্রহনযোগ্যতা অনেক ভাল। আসনটি জামাতে ইসলামের মোমেনের জয় হবে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

৬৯পাবনা-২ সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৪৭৬ জন।এখানেও হিজরা রয়েছে এক জন। আসনটিতে ধানের শীষ বিএনপি থেকে প্রার্থী হয়েছেন সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব। তার প্রতিদন্দিতা করছের দাঁড়িপাল্লা  জামাতের মাওলানা হেসাব উদ্দিন। এ আসনে বিএনপি প্রার্থীর গ্রহনযোগ্যতা ভাল বলে ভোটরদের পক্ষ থেকে জানা গেছে। এ আসটিতে জামাত বিএপি প্রার্থীর টিকিও ছুতে পারবে না বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫০ হাজার ৬৩৭ জন এবং নারী ভোটার রয়েছে ২ লাখ ৪১ হাজার ৮৩৮জন। হিজরা ভোটার রয়েছে একজন।

৭০পাবনা-৩ চাটমেহর-ভাঙ্গুড়া-ফরিদপুর এ তিনটি উপজেলা আসটি গঠিত । এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮২ হাজর ৮০২ জন । এখানে হিজড়া ভোটার আছে ৬ জন। এখান থেকে বিএনপির মনোনিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ভুতপুর্ব বিএনপি এমপি একেএম আনোয়ারুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহ প্রার্থী হিসেবে লড়বেন। জামাত থেকে দাঁড়িপাল্লা নিয়ে লড়বেন ভাঙ্গুড়ার স্থায়ী বাসিন্দা মাওলানা আলী আজগর। এলাকায় সাধারন ভোটরদের মধ্যে জনশ্রুতি রয়েছে বিএনপি প্রার্থী স্থায়ী বাসিন্দা পাবনার-২ নম¦র আসনে। সেদিক থেকে বিদ্রোহী প্রার্থী ও জামাতের প্রার্থীর গ্রহন যোগ্যতা ভাল। ঘোড়া একটু দাপট দেখালে দাঁড়িপাল্লার লাগাম ধরতে পারবে না ধানের শীষকিন্তু চাটমোহরের ভোট যদি বিভক্ত হয় তবে জামাত ভাল করবে বলে ভোটারদের মধ্যে গুঞ্জন চলছে।এ আসনটি জামাতের দখলে যাবে বলে এলকায় জনশ্রুতি রয়েছে। এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫০ হাজার ৬৩৭ জন এবং নারী ভোটার রয়েছে ২ লাখ ৪১ হাজার ৮৩৮জন। হিজরা ভোটার রয়েছে একজন।

৭১পাবনা-৪ ঈশ্রদী ও আটঘড়িয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা মোট ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন। এ আসনে হিজড়া রয়েছে ৬ জন।এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৬ জন এবং নারী ভোটার রয়েছে ২ লাখ ১৮ হাজার ১৮৩জন। হিজরা ভোটার রয়েছে ৬জন। এ আসন থেকে ধানের শিষ নিয়ে প্রতিদন্দিতা করছেন হাবিবুর রহমান হাবিব।বিএনপির বিদ্রোহী হিসেবে বাইসাইকেল নিয়ে লড়বেন জাকারিয়া পিন্টু। দাঁড়িপাল্লা নিয়ে লড়বেন পাবনা জেলা জামাতের আমীর মাওলানা আবু তালেব মন্ডল। এখানে বিএনপির ভোট ভাগাভাগির কারনে মাঠ পর্যায়ে আবু তালেবের অবস্থান ভালো বলে ভোটারদের মাঝে আলোচনা চলছে। সাইকেলের রেস একটু বেশী হলে জামাতকে ধরা কঠিন বিএনপির। আসনটি জামাত পাবে।

৭২পাবনা-৫ পাবনার সদর উপজেলা নিয়ে এ আসটি গঠিত। বিএনপি থেকে ধানের শীষ নিয়ে প্রার্থী হয়েছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। জামাত মনোনিত প্রার্থী মাওলানা অধ্যাপক ইকবাল হোসেন  লড়বেন দাঁড়িপাল্লা নিয়ে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ১৭৩ জন। হিজড়া ভোটার ৩ জন। এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৬৩ হাজার ১৫৭ জন এবং নারী ভোটার রয়েছে ২ লাখ ৬১ হাজার ১৩ জন। হিজরা ভোটার রয়েছে ৩জন। আসনটিতে বিএনপি ক্যাডারদের নির্বাচনী বাধাসহ বিভিন্ন কর্মান্ডের জন্য জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে বিএনপির। ফলে জামাতের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। আসনটিতে জামাত জয়ী হবে বলে সর্বত্র আলোচনা হচ্ছে। তবে বিএনপি ক্যাডারদের সন্ত্রাসীদের ভয়ে ভোটাররা প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছে।

 পাবনা-১ আসনের ভোটার জালাল উদ্দিন, পাবনা-২ আসনের ভোটার খন্দকার পলাশ,পাবনা-৩ আসনের ভোটার বাবলু মোল্লা, পাবনা-৪ আসনের ভোটার জাহাঙ্গীর আলম ও পাবনা-৫ আসনের রফিকুল আলম রঞ্জু বলেনজেলার ভোটারদের চায়ের আড্ডার আলোচনায়  সিংহভাগ ভোটাররা বলছে, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামীলীগকে ভোট দিয়ে ৫৪ বছরে দেশের কাংখিত উন্নয়ন হয় নাই। হয়েছে নেতা-কর্মিদের উন্নয়ন। সাধারন জনগোষ্ঠি সরকারী সুযোগ সুবিধা কিছুই পায় নাই। এবার নতুন কাঊকে নির্বাচিত করে দেখি তারা দেশ ও জাতীর কল্যাণে কি করতে পারে।

পাবনা-৫ আসনের বিএনপি  প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস চাদাবাজদের প্রতিহত করা হবে। মাদক থেকে তরুন সমাজকে মুক্ত করা হবে।জামাতের প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন নবচেতনাকে বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। সৎ লোকের শাসন আল্লাহর বিধিকে বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। তিনি পবিত্র কোরআনে সুরা নমল থেকে উদ্বৃতি দিয়ে বলেন, যেহেতু বিশ্বের ২৫৭ টি দেশের বিচার ব্যবস্থা চলছে পবিত্র কোরআনের বিধান অনুসারে পক্ষান্তরে বিধি তৈরী করেছে তাদের স্বার্থ হাসিলের জন্য মনগড়া ভাবে। যার ফল স্বরূপ বিশ্বে আজ অশান্তি বিরাজ করছে। আমরা ক্ষমতায় গেলে আমরা বিধি ও বিধান অনুসারে দেশ পরিচালনা করার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *