ePaper

আন্তর্জাতিক কাস্টমস দিবসে হিলি সীমান্তে মিষ্টি বিনিময়

দিনাজপুর প্রতিনিধি

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় মিষ্টি উপহার বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ও ভারতের কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং অভিবাসন পুলিশকেও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।সোমবার (আজ) সকাল সাড়ে ১১টায় হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট সংলগ্ন শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাহিলি কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারতীয় হিলি কাস্টমস কর্তৃপক্ষের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শাহাবুদ্দিন মজুমদার এবং ভারতের হিলি কাস্টমসের সুপার অভিষেক কুমার। পরে তারা ভারতের অভিবাসন পুলিশ ও বিএসএফ সদস্যদের মাঝেও মিষ্টি বিতরণ করে সৌহার্দ্য ও কুশল বিনিময় করেন।এসময় অতিথিরা বলেন আন্তর্জাতিক কাস্টমস দিবস দুই দেশের কাস্টমস বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সীমান্তে শান্তি বজায় রাখা, বৈধ বাণিজ্য সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান উন্নয়নে দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করে যাচ্ছে। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *