রবিউল করিম(ঢাকা) ধামরাই ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার দিবাগত রাত ১টার দিকে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেনÑদেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, জামগড়া থেকে মুরগির খাদ্য নিয়ে ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
Related News
দিনাজপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- Nabochatona Desk
- April 22, 2026
- 0
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি সিলভার […]
খাগড়াছড়ির ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
- rubal30
- September 29, 2025
- 0
চট্টগ্রাম সংবাদদাতা‘পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে আমি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সেখানকার স্থানীয় প্রশাসন আছে তারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে […]
বিকেএসপি’তে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্রদের উন্নত ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
- Nabochatona Desk
- September 23, 2025
- 0
ইউসুফ আহমেদ তুষার,কাশিমপুর গতকাল বিকেএসপি’তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের জন্য আয়োজিত উন্নত ক্রীড়া প্রশিক্ষণ (এ্যাডভান্সড […]
