ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর গাজীপুর মহানগরের কাশিমপুরে পুলিশ বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ নং ওয়ার্ডের লস্করচালা এলাকা থেকে মাদক ক্রয় বিক্রয় করার সময় লস্করচালা এলাকার আব্দুল লতিফ (৪২) কে হাতেনাতে আটক করা হয়। তিনি গাজীপুর মহানগরের লোহাকৈর বড়চালা এলাকার মৃত সুবাহান মোল্লা এবং মাতা মোছা. মোহেলার ছেলে। পুলিশ জানিয়েছে, আটককৃত আব্দুল লতিফের কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও মাদকের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মাদক ও অপরাধ দমনে কাশিমপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ সব সময় কঠোর অবস্থানে থাকবে।
Related News
বাউবির ট্রেজারার অধ্যাপক ড. শামীম সংসদ নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত
- Nabochatona Desk
- January 10, 2026
- 0
সাইফুল্লাহ, গাজীপুর প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ […]
জিনোম এডিটিংয়ে জলবায়ু সহনশীল ধানের নতুন সম্ভাবনা নিয়ে গাজীপুরে কর্মশালা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- May 11, 2026
- 0
সাইফুল্লাহ, গাজীপুর প্রতিনিধি বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু সহিষ্ণু ধানের নতুন জাত উদ্ভাবনে জিনোম এডিটিং প্রযুক্তির সম্ভাবনা নিয়ে গাজীপুরের ব্র্যাক এগ্রিকালচারাল রিসার্চ […]
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার
- Nabochatona Desk
- February 24, 2026
- 0
ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। (রবিবার) ২২ ফেব্রুয়ারি স্থানীয় […]
