শেখ জিকু আলম, খুলনা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষে ৩ মাসব্যাপী বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়ন কৃষক সমাবেশের অংশ হিসেবে উক্ত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ সবুজের যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু সাইদ শেখ, খুলনা জেলা কৃষক দলের সহ-সভাপতি ড. গোলাম মাসুদ মৃধা, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক দেবাশীষ মন্ডল দেবু। এসময়ে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য মো. খন্দকার ফারুক হোসেন, মো. আবুল হোসেন তালুকদার, মো. বাপ্পি খান, মো. নাসির হোসেন, মো. রুহুল মোমেন লিটন, মো. সৈয়দ মনিরুল ইসলাম হিরো, মো. আব্দুস সাত্তার আকন, শেখ আশিকুজ্জামান আশিকসহ কৃষক দলের নেতাকর্মীরা উক্ত সমাবেশে এ সময়ে উপস্থিত ছিলেন।




