সাহেদ চৌধুরী, ফেনী ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার বিকেলে ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রফেসর এম.এ খালেক, ফেনী সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বাবু তপন কর, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত, ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, ফেনী জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মজুমদার মুরাদ এবং ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী নজরুল ইসলাম দুলাল। সমাবেশে বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের চলমান সংকট নিরসনে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা জাগিয়েছে। আলোচনা সভা শেষে র্যালি বের শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে সমাবেশের সমাপ্তি করা হয়।
Related News
নোয়াখালী রুটে সুবর্ণচর এক্সপ্রেস চালুর দাবিতে অবরোধ
- Nabochatona Desk
- May 26, 2025
- 0
মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী নোয়াখালী-ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। […]
মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- August 17, 2025
- 0
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনাসভা সহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হচ্ছে । এ উপলক্ষে […]
রাষ্ট্র ও জনগণের উন্নয়ন অগ্রগতির একমাত্র অবলম্বন বিএনপি ঘোষিত ৩১ দফা :সাবেক মন্ত্রিপরিষদ সচিব
- Nabochatona Desk
- May 18, 2025
- 0
মো. রুহুল আমিন রাজু, জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপেচ গ্রামে যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে পাথর্শী ইউনিয়নের ঢেঙ্গারগড় বাজারে বিএনপি ঘোষিত […]
