ePaper

ফেনীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

সাহেদ চৌধুরী , ফেনী

গতকাল শনিবার সকাল ১০ টায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা করেছে হেযবুত তওহীদ। ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের ফেনী জেলা নারী বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। তিনি তার বক্তব্যে বলেন, ‘পশ্চিমা পলিসি আমদানি করে বা কিছু কমিশন গঠন করে নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সমাজে নারীদেরকে যেভাবে ভোগ্যবস্তুতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে সক্ষম।’ রসুলাল্লাহ (সা.) এর যুগে নারীরা মসজিদে যেতেন, নামাজ পড়তেন, খুতবা শুনতেন, বাজার ব্যবস্থা ও হাসপাতাল পরিচালনা করতেন। এমনকি যুদ্ধের মতো বিপজ্জনক জায়গাতেও তাদের উপস্থিতি ছিল। যোগ্য কিন্তু নারী বলে তাদের কোনো দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়নি-এমন নজির নেই-বলেন হেযবুত তওহীদের এই নারী নেত্রী। তিনি আরো বলেন, ‘হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের জন্য কোনো কোটার প্রয়োজন হবে না। নারীরা অবলা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়; তারা তাদের যোগ্যতা, প্রজ্ঞা ও মেধা দিয়েই রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে।’ হেযবুত তওহীদের ফেনী জেলা নারী সম্পাদক ছালেহা বেগম লাভলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম, চট্টগ্রাম বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জোবেদা আক্তার বেবী, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় উপ-সম্পাদক রাকিব আল হাসান, ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ফেনী জেলা নারী ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার সুমি। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীরা সর্বোচ্চ মর্যাদা ও প্রকৃত অধিকার পাবে। এজন্য তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় পুরুষদের পাশাপাশি নারীদেরও অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেযবুত তওহীদের নারী সদস্য আনিছা বিনতে আবছার।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11092,5906,6059) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *