রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিআরপি পার্টির উপদেষ্টা সেলিম প্রধান। ১৫ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়, যেখানে বিআরপি পার্টির উপদেষ্টা উপস্থিত ছিলেন।সম্মেলনে বক্তৃতাকালে বিআরপির উপদেষ্টা বলেন, আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে সমাজে বেড়ে উঠা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই আসছি। এটি আমাদের সকলের মিলিত উদ্যোগের মাধ্যমে সম্ভব। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উদ্দেশ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। বলেন, তারেক সাব, আমি আপনার প্রতি একান্ত অনুরোধ জানাচ্ছি। আপনার দলের যারা মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের দল থেকে বাদ দিয়ে দিন। দেশের স্বার্থে এই পদক্ষেপ নেয়া অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, আমাদের সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দুরীভূত করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এজন্য রাজনৈতিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে যেখানে দেশবাসীকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিআরপি পার্টি উপদেষ্টা সেলিম প্রধান।
Related News
রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- Nabochatona Desk
- May 27, 2025
- 0
এস.এম (মিলন), রাজবাড়ী রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে স্থানীয়রা মরদেহটি […]
পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবে জেলার কর্মরত আইনজীবিদের চা চক্র অনুষ্ঠিত
- Nabochatona Desk
- March 10, 2025
- 0
কাজী মামুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি::- গতকার রবিবার ইফতারির পর জেলার র্কমরত আইনজীবিদের নিয়ে এক চা চক্ররের আয়োজন করে পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাব। এ সময়ে উক্ত […]
বিএনপি ক্ষমতায় এলে পায়রা হবে আধুনিক বন্দর: কলাপাড়ায় ৩৭ দফা উন্নয়ন রূপরেখা
- Nabochatona Desk
- February 8, 2026
- 0
সৌমিত্র সুমন ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি “করব কাজ গড়বো দেশ সবার আগে কলাপাড়া” এ শ্লোাগন নিয়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম […]
