রাজবাড়ি প্রতিনিধি ঃ রাজবাড়ী সদর হাসপাতালের সামনে চাঁদা দাবীর মামলা প্রত্যাহার না করায় সিদ্দিক (৪৫) কে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে ও আল রাজী ডায়াগণস্টিক সেন্টারের মালিক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড় টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে আল রাজী ডায়াগণস্টিক সেন্টারের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত সিদ্দিক বলেন, আল রাজী ডায়াগণস্টিক সেন্টারের ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। চাঁদা না দেওয়ায় হুমকি সহ তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত ৩ মাস পুর্বে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলা প্রত্যাহার না করায় সোমবার দুপুরে পুড়া পলাশ, ক্ষুর মানিক, কুটি ও ডিজিটাল ক্লিনিকের মালিক সায়েক মো. জিয়া সহ তাদের লোকজন এসে আমাকে এলোপাথারী পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাওন দে সরকার বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্যা বলেন, ঘটনার বিষয়টি জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
কুমিল্লা বিভাগ ঘোষণা ও ঢাকার সঙ্গে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন
- Nabochatona Desk
- September 22, 2025
- 0
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিভাগ ঘোষণা ও ঢাকা-কুমিল্লা রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ নামের একটি সংগঠন। রোববার বিকালে কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউন হল […]
ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার বিক্ষোভ সমাবেশ
- Nabochatona Desk
- March 11, 2025
- 0
ফজলুল হক জয়।। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ইটভাটায় মোবাইল কোট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে। মঙ্গলবার (১১ […]
রাজবাড়ীতে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ
- Nabochatona Desk
- July 21, 2025
- 0
রাজবাড়ী প্রতিনিধি “সবুজ পল্লবে স্মৃতি অম্লান” এ শ্লোগানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। […]
