মাকসুদ আলম সোনাইমুড়ী, চাটখীল নোয়াখালী প্রতিনিধি ঃ
বিএনপি উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এক নির্বাচনী সভায় বলেছেন ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই আজ আবার সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন,সিল তৈরি, ব্যালট পেপার তৈরি তখন, কেন্দ্র দখলের পায়তারা করছেন, জনগণ তা ভোটের মাধ্যমে ১২ তারিখে প্রতিহত করবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সোনাইমুড়ি পৌরসভার ভানুয়াই ভুইয়া বাড়িতে নির্বাচনীয় প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ২২ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন নাকি তারা বেহেস্তের টিকিট দিবে। তাহলে তো মানুষ নামাজ কালিমা, রোজা,হজ্ব, যাকাত কিছুই দরকার হবে না। জীবিত থাকতে বেহেস্তের টিকিট পেয়ে গেলে আর কি দরকার । মিথ্যা আশ্বাস দিয়ে আর কত জনগণকে ধোকা দিবে তারা, তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, ঘরে ঘরে গিয়ে ভোট আদায় করে ভোটাররা বিপুল ভোটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করতে পারলে এবং আমাদের নেতার বি এন পির ৩১ দফা বাস্তবায়ন করব ইনশাল্লাহ, সোনাইমুড়ি পৌরসভা ০৪ নং ওয়ার্ডের সাবেক বিএনপির সভাপতি লাতু ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, পৌরসভার বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহাবুব ,উপজেলা ছাত্র দলের সভাপতি রনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম, পৌরসভা যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল ভূঁইয়ার সঞ্চালনায় বিএনপি, যুবদল, ছাত্রদল এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থেকে সভাকে সফল ও সার্থক করে তুলেন।
