সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
মানবিক দিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষ বিদায়ে অংশ নিলেন ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াসিন শরীফ মজুমদার। তবে জানাজা ও দাফন চলাকালীন পুরোটা সময় তার হাতে হাতকড়া ও পায়ে ডাণ্ডাবেড়ি পরানো ছিল।
দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইয়াসিন শরীফের বাবা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বাবার জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে স্থানীয় প্রশাসন তাকে নির্দিষ্ট সময়ের জন্য শর্তসাপেক্ষ মুক্তি দেয়। কড়া পুলিশি পাহারায় তাকে কারাগার থেকে গ্রামের বাড়িতে আনা হয় জানাজা শেষে হাতকড়া পরা অবস্থাতেই বাবার কফিন কাঁধে তুলে নেন ইয়াসিন। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে দাফন সম্পন্ন হওয়ার পরপরই পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
