ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর : গাজীপুরে ভুক্তভোগী জনি ও তার পরিবার গতকাল সোমবার ১২ টায় কাশিমপুর থানা প্রেসক্লাবে সৎ মা ও পিতার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে দাবি করা হয় তার পিতা আজাহারুল ইসলাম আরজু দীর্ঘদিন যাবত তাদের বসবাসরত বাড়ি ভিটি দখল করাসহ নির্যাতন ও হয়রানি করে আসছে বলে অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জনির বাগ প্রতিবন্ধী মা জরিনা বেগম, চাচা মনজুরুল ইসলাম, জনির স্ত্রী রোকসানা হক, ছোট বোন আলো সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনির বাবা আজাহারুল ইসলাম আরজু জরিনা বেগমকে প্রায় ২৩ বছর আগে ১৩.৫০ শতাংশ বাড়ি ভিটা জমি লিখে দেন। এরপর আজাহারুল ইসলাম দ্বিতীয় বিবাহ করে পরিবার ত্যাগ করেন। সেই থেকে জনির পিতা জমিটি দখলে নেওয়ার জন্য জনির শশুর শ্যালক সহ জনি পরিবারকে নিয়মিতভাবে হুমকি, শারীরিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। আজাহারুল ইসলাম বর্তমানে কারাগারে আটক রয়েছেন তিনি বিভিন্ন গাড়ি চুরির মামলায় জড়িত বলেও জানিয়েছেন ছেলে জনি। জনি দাবি করেন, তার বাবার অপরাধের অভিযোগকে ঢাল করে তাকেও পুলিশি জিজ্ঞাসাবাদ ও হয়রানির শিকার হতে হচ্ছে। পরিবারটির দাবি, এসব হয়রানির পেছনে তার বাবা আজাহারুল ইসলাম আরজু জড়িত এবং জমি দখলের ষড়যন্ত্রই কাজ করছে। নির্যাতনের বিচার জনি ও তার পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য দায়ী ব্যক্তি তার নিজ পিতার শাস্তি দাবী করাসহ জনির বিরুদ্ধে পুলিশি হয়রানি ভিত্তিহীন মামলা ও জিজ্ঞাসাবাদ বন্ধের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত জনির চাচা মনজুরুল ইসলাম বলেন, জমি বিরোধের সমাধান আদালতেই হওয়া উচিত। তবে নির্যাতনের অভিযোগ গভীরভাবে তদন্ত করা হোক। জনি ও তার পরিবারের এই সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা আশা প্রকাশ করেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Related News
জুলাই আন্দোলনে হত্যা মামলায় নিরপরাধদের আসামী বানিয়ে বাণিজ্য
- Nabochatona Desk
- May 28, 2025
- 0
মো. শামীম হোসেন গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুরে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলায় নিরপরাদ মানুষদের আসামী বানিয়ে চিহ্নিত যুবলীগদের সহযোগীতায় মোটা অংকের অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে […]
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কেশবপুরে মানবন্ধন অনুষ্ঠিত
- Nabochatona Desk
- August 12, 2025
- 0
রাজীব চৌধুরী, কেশবপুর ঢাকার গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে যশোর জেলার কেশবপুর উপজেলার সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫ […]
কোনাবাড়ীতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
- Nabochatona Desk
- September 9, 2025
- 0
ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনাবাড়ীর পারিজাত জুনিয়র্স ক্লাব কর্তৃক আয়োজিত কোনাবাড়ী মেট্রো আন্তঃনাইট শট পিচ ক্রিকেট […]
