ePaper

সোনাইমুড়তে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন

মাকসুদ আলম সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার রাত ৮টায় সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ এসব কথা বলেন, ংবাদ সম্মেলনে কুতুব উদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামী রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি এর নেতাকর্মীদের বিরুদ্ধে মনগড়া, অসত্য ও বিভ্রান্তিকর মিথ্যে তথ্য উপস্থাপন করেঅভিযোগ  বাস্তবতার সঙ্গে এসব অভিযোগের কোনো সম্পর্ক নেই বলে জানান,তিনিরা বলেন, “আমার জানা ও শোনা মতে, ২ নং নদনা ইউনিয়নের একটি ওয়ার্ডে জনসংযোগ চলাকালে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি ও রাস্তসপাার হওয়া নিয়ে,পরে উভয় পক্ষের নেতৃবৃন্দ বসে বিষয়টি মীমাংসা করে দেন। এরপরও জামায়াত নেতৃবৃন্দ পক্ষে শাহাবুদ্দিন মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন অভিযোগ দিয়েছেন নির্বাচন কমিশনার বরাবর যা আমরা ইতিমধ্যে জেনেছি, যেখানে সকলে মিলে মীমাংসা হয়ে গেছে সেখানে এসব করার কোন মতেই সঠিক হয় নাই, তিনি আরও বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়, এ সময় তিনি দাবি করেন, জামায়াতের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি,এরা এসব করে মব তৈরি করে অশান্তকর পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানসাল করার পাঁয়তারা করতেছে যা সারা দেশের জনগণ তাদেরকে করতে দেবে না, নিশ্চিত পরাজয় জেনে তারা দিশেহারা হয়ে গেছে,  সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অভিযোগ অব্যাহত থাকলে বিএনপি আইনগত ও রাজনৈতিকভাবে উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে। এসময় সোনাইমুড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *