ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি ভ্রাম্যমাণ
গত ২৪ ঘণ্টায় চিরুনী অভিযান চালিয়ে ১৫ জন ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ভোরে সুগন্ধা বিচ কটেজ জোন এলাকায় এক পর্যটককে ছুরি ও হাতুড়ি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত খায়রুল আমিন (২৯) ও আব্দুর শুক্কুর (২৪)কে গ্রেফতার করা হয়েছে।এছাড়া সুগন্ধা বিচ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আরও ৭ জন ডাকাতকে আটক করা হয়। একই সময়ে কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ১৫ জন আসামিকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খায়রুল আমিন, আব্দুর শুক্কুর, মো. আরমান (১৯), জাহেদুল ইসলাম জাহেদ (২৭), মাহাবুব আলম (২২), মনোয়ার হোসেন (২৮), মো. রাজু (২০), রশিদ মিয়া (৩০) এবং রাসেল উদ্দিন (৩৩)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারে এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা
