রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মাহমুদা পারভীর রনিকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল মামুন লিওনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ৬ মাসের জন্য অনুমোদিত ১৬ সদস্য বিশিষ্ট কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমাদানের নির্দেশ প্রদান করা হয়। রাত সাড়ে ১১টার দিকে নব গঠিত কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে কমিটি অনুমোদিত হয়েছে রাতে আমরা চিঠি হাতে পেয়েছি।
আহ্বায়ক কমিটির অন্যান্য নেতারা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আসলাম ও আয়েশা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ কলি রবিন, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক ও মো. আব্দুল আলিম, যুগ্ম সদস্য সচিব হযরত আলী উসমান (দপ্তর), আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম শেখ, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদুজ্জামান মাঈন এবং সদস্য করা হয়েছে মো. ছারোয়ার, মো. জাহাঙ্গীর ও মো. আলমাছ সরকার।
