ePaper

সরাইলে সিএনজিও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

অটো রিক্সা ও সিএনজির ভাড়া বৃদ্ধির জেরে যাত্রীদের ব্যাপক ভোগান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে। জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে বা দূরপাল্লার রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা হাতিয়ে নিচ্ছে চালকরা। ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল সহ বিভিন্ন এলাকায় সিএনজি সিন্ডিকেটের কারণে সন্ধ্যার পর এবং বৃষ্টিতে ভাড়া চরমভাবে বৃদ্ধি পায়।  নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০-১০০% পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে।অটোরিকশা সিএনজি চালকরা সিন্ডিকেট করে ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করছে। গ্যাসচালিত হওয়া সত্ত্বেও জ্বালানি তেলের সংকটের অজুহাতে ভাড়া বাড়ানো হয়েছে। সন্ধ্যা বা রাতে গন্তব্যে যাওয়ার জন্য সিএনজিগুলো অমানবিক ভাড়া দাবি করে। সিএনজি-অটোরিকশা মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে চালককে ৫০ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। যাত্রী মাহমুদ রফিক মিয়া জানান, ঢাকা থেকে বাসে নেমে সারাইল বিশ্বরোড থেকে অরুয়াইল  যাবো। বাস থেকে নেমে সিএনজি উঠতে গিয়ে দেখলাম বাড়তি ভাড়া চাইছে।যেতে ভাড়া নিচ্ছে ১০০ টাকা।সরাইল উপজেলা চত্বর থেকে উচালিয়াপাড়া মোড়ে অটোরিকশা ভাড়া দিতে হয় ২০ টাকা এমন অভিযোগ অনেক যাত্রী রয়েছে। এসব বাড়ার বিষয় নিয়ে অনেক সময় যাত্রীরা উচালিয়া পাড়ার মোড়ে ড্রাইভারদের সঙ্গে ভাড়া নিয়ে তর্ক  প্রতিনিয়ত দেখা যায়। কোন কোন সময় হাতাহাতির রূপ নেই। উপজেলা শাহবাজপুর, শাহজাদা পুর- কালিকচ্ছ, নোয়াগাঁও, চুন্টা, অরুয়াইল ও পানিশ্বর রোড় এলাকায় অটো রিক্সাওসিএনজি দ্বিগুণ বেড়েছে বলে যাত্রীদের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *