মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলউপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে র?্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র?্যালি বের করা হয়। র?্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) শাহীনা নাছরিনে”র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)শারমিন বেগম।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো,মনছুর আহমেদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সিফাত বিন রহমান। সরাইল সদর চেয়ারম্যান আব্দুল জব্বার। সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো রূপক। উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মাহবুবুল হক। উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন, সরাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন লিডার রিয়াজ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।
