শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক পুলিশ কর্মকর্তা ও ঝুট ব্যবসায়ীর সঙ্গে লেনদেন–সম্পর্কিত একটি অডিও ফাঁস হয়েছে।গতকাল রোববার রাত থেকে কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে।খোঁজ নিয়ে জানাযায়, ওই ব্যবসায়ীর নাম সেলিম সিকদার। তিনি শ্রীপুরের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অন্যদিকে কথোপকথনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল। তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে আছেন।এব্যাপারে ঝুট ব্যবসায়ী সেলিম সিকদার বলেন, শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডলের সাথে প্রায় দুই মাস আগের কথোপকথনের রেকর্ড এটি। তার মোবাইল ফোনটি হারিয়ে যায় পরে তা উদ্ধার হয়। তবে কীভাবে এটি ফাঁস হলো, তা তিনি জানেন না।ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে বক্তব্য জানতে চাইলে ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এটি আমার কন্ঠ নয়। আমার কন্ঠ নকল করে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসবের সাথে আমার কোন সম্পর্ক নেই।
Related News
কাশিমপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন
- Nabochatona Desk
- August 17, 2025
- 0
ইউসুফ আহমেদ তুষার (কাশিমপুর) কোনাবাড়ী গাজীপুর মহানগরের কাশিমপুরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করা হয়েছে। দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা […]
গাজীপুরে আম ছেঁড়াকে কেন্দ্র করে গর্ভের শিশুর মর্মান্তিক মৃত্যু আহত ৯
- admin-nabochatona
- April 30, 2025
- 0
কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি গাজীপুরে আম ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪ মাষের আন্তঃস্বত্তা নারীর গর্ভপাত সহ দুই পক্ষের আহত ৯। জামালের পরিবারের এবং আলী আহাম্মদের […]
শ্রীপুরের ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদ-নামটা যেন দায়িত্বের আরেক নাম
- Nabochatona Desk
- January 16, 2026
- 0
আব্দুল কাদির শ্রীপুর প্রতিনিধি একাধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন, সঙ্গে আরও ৮টি ইউনিয়নের ভার—প্রায় দেড় বছরে তিনি যেন এক জীবন্ত […]
