ePaper

 শোক ও শ্রদ্ধায় সাংবাদিক ফিরোজ আলমের বিদায়

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সহ সভাপতি, দৈনিক সুপ্রভাত ফেনীর সম্পাদক সাংবাদিক, লেখক ও গবেষক ফিরোজ আলমের জানাযা সম্পন্ন হয়েছে। এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত শেষে শোকার্ত পরিবারকে শান্তনা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মরহুমের ২ ছেলে ওয়াসিম আলম ও ওয়াহিদ আলম সাংবাদিক নেতৃবৃন্দকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসাইন তাদের শান্তনা দিয়ে বুকে টেনে নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ সেতু,  এসোসিয়েশনের সহ সভাপতি সাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, ইয়াসিন আরাফাত ও ফারুক সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক সদস্য মোঃ হানিফ ও দুলাল ভূঁঞা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *