ePaper

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে চসিক: মেয়র ডা. শাহাদাত

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে চালু হওয়া ‘স্কুল হেলথ কার্ড’ কার্যক্রমকে পর্যায়ক্রমে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত না হলে টেকসই শিক্ষা ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।

সোমবার (২৬ জানুয়ারি) টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই হেলথ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হবে। ফলে শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিতভাবে মূল্যায়ন, আগাম রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।

তিনি আরও বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা শুধু অভিভাবকদের একক দায়িত্ব নয়; শিক্ষা প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনকেও সমানভাবে এ দায়িত্ব নিতে হবে। ‘স্কুল হেলথ কার্ড’ কার্যক্রমের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্য সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে। চসিক মেয়র জানান, প্রাথমিকভাবে কয়েকটি সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ চট্টগ্রাম শহরকে একটি ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. শাহাদাত হোসেন বলেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *