মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী ব্রাহ্মণবাড়িয়া সরাইল নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের আয়োজনে শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরাইল নোয়াগাঁও বাজারে অনুষ্ঠিত সমাবেশ এক সময় জনসমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান আলোচক আহসান উদ্দিন খান শিপন ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইলও আশুগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনেন। তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে ছিল উচ্চ ফলনশীল জাতের শস্যের প্রচলন, খালখনন, সেচ ব্যবস্থা সম্প্রসারণ,সারের সহজলভ্যতা নিশ্চিত করে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে ছিলেন। শিপন বলেন, পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিল না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি।১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল,কিন্তু সরাইল,আশুগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। আমাদের নেতাকর্মীরা বিভিন্ন মামলায় বিভিন্ন সময় জেল খেটেছে। তিনি জানান, কৃষক স্বাবলম্বী হলে দেশও স্বাবলম্বী হবে।তিনি বলেন, “তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই এই কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষিনির্ভর বাংলাদেশ গড়বেন। তিনি বলেন, সে কারণেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দল দেশ পরিচালনা দায়িত্ব পেলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।তিনি আরও বলেন, সরাইল ও আশুগঞ্জ’কে মডেল উপজেলা হিসেবে গঠন করা তার স্বপ্ন।আহসান উদ্দিন খান শিপন আরও বলেন, “কত সরকার আইলো গেল, কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। সরকার আসে যায়, বাংলাদেশের কৃষক দরিদ্র থেকে দরিদ্রতম হয়। বিএনপি যতবার সরকারে এসেছে, ততোবারই কৃষকদের জন্য পদক্ষেপ নিয়েছে। সমাবেশের প্রধান অতিথি ছিলেন, কৃষক মুজু মিয়া, সাধারণ কৃষক। বক্তব্য রাখেন, সরাইল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মশিউর রহমান খান। উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ রকিব উদ্দিন। নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামাল জালাল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মুরশেদ মৈশান। শাহ অলি উল্লাহ জাবেদ। জামাল হোসেন লস্কর। ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম শিকল ।মুরাদ সরদার। মো. সোহাগ মিয়া। মো. সাইফুল ইসলাম প্রমুখ। কৃষিনির্ভর বাংলাদেশ’ এবং ‘কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ’ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ ধারের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন। তিনি বলেন,শহীদ জিয়া এ দেশের কৃষকের জন্য নিরলস পরিশ্রম করেছেন। এ দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে তিনিই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে কৃষকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে। সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলসহকারে কৃষক দলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Related News
পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- Nabochatona Desk
- March 6, 2025
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকালে চৌমুহনী পৌর হাজীপুরে রজনীগন্ধা স্পোটিং […]
সিরাজগঞ্জে বিএনপির ৪ বারের সাবেক এমপি মান্নান তালুকদার আর নেই
- Nabochatona Desk
- July 19, 2025
- 0
সিরাজগঞ্জ প্রতিনিধি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের ৪ বারের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল […]
ঠাকুরগাঁওয়ে ৩০০ উদ্যোক্তার মাঝে চেক বিতরণ
- Nabochatona Desk
- February 12, 2025
- 0
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ৩০০ নারী উদ্যোক্তার মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর […]
