ePaper

রাস্তার বেহাল দশা, কৃষিকাজ ব্যাহত, জনদুর্ভোগ চরমে

মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি

  ফরিদপুর জেলার  মধুখালী উপজেলার  আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া ২নং ওয়ার্ডের ভাঙ্গা হালোট নামের রাস্তাটি  বেহাল দশায় চরম দুর্ভোগে এলাকাবাসী। রাস্তাটি আড়পাড়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের জনগনের কৃষিকাজে ব্যবহৃত রাস্তার কালভাটটি ভেঙ্গে যাওয়ায়  চরম  দূর্ভোগে  আছে ।  সংবাদ  শুনে  সরেজমিনে  গিয়ে সত্যতা পাওয়া যায় ।  দেখা   যায় রাস্তার কালভার্ট ভেঙ্গে যাওয়ার কারনে এই রাস্তা  দিয়ে হাজার মানুষের চলাচলে এবং কৃষিকাজে যানবাহন  নিয়ে কৃষি উৎপাদিত মালামাল নিয়ে এই রাস্তা দিয়ে চলাচলে চরম ঝুকিঁ বহন করছে । কারন এই রাস্তার কালভার্টটি দ্রুত সংস্কার করা জরুরি । এই রাস্তা দিয়ে প্রতিদিন  হাজার হাজার কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির এ দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা এবং বর্ষাকালে চলাচলে একেবারে অচল হয়ে পড়বে । স্থানীয় ইউপি সদস্য মোঃ মোস্তফা শেখ জানান, শুকনো মৌসুমে রাস্তার কালভাট ভেঙ্গে যাওয়ায়  রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। যানবাহনের যাতায়াত ব্যাহত হওয়ায় বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নাই  ঝুকিঁ  নিয়ে  ঐ রাস্তা  দিয়ে চলতে হয় । পূর্ব আড়পাড়া  গ্রামের কৃষক মোঃ  আইযুব  হোসেন  ও  মধ্য আড়পাড়া গ্রামের  কৃষক  মোঃ মোমিন  মল্লিক জানান, মাঠ থেকে ফসল নিয়ে বাড়ীতে  যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হয় । ভ্যান চালক মোঃ সাখাওয়াত  হোসেন মল্লিক বলেন, কাচা  রাস্তা আর কালভার্ট  ভাঙ্গার  কারণে গাড়ি চালিয়ে মাঠ থেকে  কৃষি মালামাল আনতে পারছিনা। চালাতে গেলে গাড়ির মোটর বারবার নষ্ট হয়ে যায়। স্থানীয়রা জনগন  ও কৃষকরা  বলেন, এ রাস্তায় মালমাল আনা-নেওয়া করতে অতিরিক্ত ভাড়া লাগছে, এতে কৃষিকাজে চরম ক্ষতি হচ্ছে। তারা আরো বলেন, আমরা এ রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে আছি। তাই অতি দ্রুত রাস্তাটির বাকী রাস্তার  ইটকরন করা সহ আবু আলমের বাড়ী থেকে ভাঙ্গা হালোটের  মাথা পর্যন্ত রাস্তা পাকা করনের জন্য স্থানীয় জনগনের পক্ষ থেকে আড়পাড়া ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী  এবং হিউম্যান রাইটস  মানবাধিকার  এর  মধুখালী  উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল  আলম মিয়া  বাবুল, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুজ্জাম বাবু ও  মধুখালী উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের  কর্মকর্তার নিকট জোরালো দাবী জানান  । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *