রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে রবিবার(১৫মার্চ)বিকেলে রামগঞ্জ শহরের ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লক্ষ্মীপুর-০১, রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা জিয়াউদ্দিন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মাহি, পৌর জামায়াতের আমির অ্যাড.হাসান বান্না,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সতু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ,উপজেলা হেফাজত ইসলামীর আমির মাও.হারুন রশিদ,উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাহমুদুল হাসান,জেলা বিএনপির সদস্য তোফায়েল আহম্মেদ,পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান,উপজেলা এনসিপির আহ্বায়ক মাছুম বিল্লাহ।
এছাড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষিক,সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা এমন উদ্যোগে রামগঞ্জ প্রেসক্লাবকে ধন্যবাদ জানান,পাশাপাশি সমাজের ঘটে যাওয়া দূর্নীতি,চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করার আহ্বান জানান।এক্ষেত্রে সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।
