রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, এখন থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্ধ্যার পর হতে আর বাহিরে থাকতে পারবে না। যদি কোন শিক্ষার্থীকে পথে ঘাটে, দোকান পাটে আড্ডা দিতে দেখা যায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় জন্য রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাসিদ বিন এনাম ও রামগঞ্জ থানার ওসি তদন্তকে নির্দেশ প্রদান করেন। বর্তমানে যুব সমাজ বিপথগামী, শিক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা। তাই তিনি এ পদক্ষেপ নেওয়ার কথা বলেন। রোববার ( ০১ মার্চ) রামগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত রামগঞ্জ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও সুশীল সমাজ প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রামগঞ্জ পৌরসভার প্রশাসক ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুল ইসলাম, পৌর সভার প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহের সহ প্রমূখ। এরপর বিকেলে তিনি রামগঞ্জ পৌরসভা কর্তৃক প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাছ ও কাঁচা বাজারের শুভ উদ্বোধন করেন।
