ePaper

রাত পোহালে ভোট”সরাইলে নিবার্চনী কেন্দ্রে” সরঞ্জাম বিতরণ শুরু

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

 সরাইল উপজেলা  বিভিন্ন ভোটকেন্দ্রে বুধবার নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ শুরু।  আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরাইলে ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২  আসনে প্রায়  -৪ লাখ ৯২ হাজার ৭৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যাদের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। এছাড়াও তালিকায় রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটাররাও।আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সরাইল উপজেলা বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে।  নির্বাচন কার্যালয় থেকে ব্যালট বক্স ও অন্যান্য সামগ্র উপজেলার কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কঠোর নিরাপত্তায় সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।  সহ-রিটার্নিং কর্মকর্তা ও  সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আবুবকর সরকার  জানিয়েছেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।নির্বাচনি মাঠের নিরাপত্তা নিশ্চিতে সরাইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বিশাল বহর মোতায়েন করা হয়েছে।  উপজেলা- ৮৫টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন

আনসার-১ হাজার১ শত২১ জন।পুলিশ-২ শত ৩৮ জন।এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির  এবং র?্যাবের  সদস্য টহলে থাকবেন। দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারির জন্য সেনাবাহিনীর  সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পরেন, সে লক্ষ্যে আজ বিকেল থেকেই যৌথ বাহিনীর মহড়া জোরদার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ জনএছাড়া র?্যাবের একটি টীম থাকবে পুরো নির্বাচনী এলাকার জন্য।

সহ-রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত মো. আবুবকর সরকার বলেন, আজ সকাল থেকেই সরাইল উপজেলা বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। এলাকার ভোট কেন্দ্র গুলোর জন্য উপজেলা কার্যালয় থেকে ব্যালট বক্স ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *