মেহেরপুর জেলা প্রতিনিধি আবু রায়হান নিরব
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। গতকাল বুধবার সকালে সাড়ে দশটার সময় মেহেরপুর সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃখায়রুল ইসলাম। মেহেরপুর সদর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ ইমদাদুল হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
