ePaper

মেহেরপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

আবু রায়হান নিরব মেহেরপুর জেলা প্রতিনিধি

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলাবর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় সময় মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। মেলা উদ্বোধন অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সনজীব মৃধা,মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার ইমদাদুল হাসান সদর থানার (ওসি)হুমায়ুন কবির,

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার চায়না পারভিন, রুহুল কুদ্দুস, ইমান আলী, কুতুবউদ্দিন, তৌহিদুল ইসলাম, পারভেজ, কামরুল ইসলাম, আমজাদ হোসেন, ময়নাল হোসেন, আশরাফুল আলম, মাহমুদা পারভিন, মমতাজ পারভিন, লাইলাতুল ফেরদৌস, তাহেরা ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের জন্য মোট ১৩টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে উন্নত বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষিযন্ত্র, সার ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে। আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে উৎসাহিত করাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *