মোঃ রুহুল আমিন রাজু জামালপুর
মেলান্দহে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ খ্রিঃ এর ২দিনব্যাপী (৮ ও ৯) ফেব্রুয়ারী ২০২৬ রবি ও সোমবার অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ০৮ ফেব্রুয়ারী রবিবার ১১টার দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আহাদ,ইংরেজি শিক্ষক আনিছুর রহমান আনিছ, সাংবাদিক শাহজামাল, সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
