ePaper

মেলান্দহে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর বসত ঘরে দুর্র্ধষ চুরি

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল উত্তর পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী গোলাম মোস্তফার বসত ঘরে গত ২৪/০৩/২৬ইং দিবাগত রাত্রি আনুমানিক ৩টা থেকে ৪টার সময় তাহার ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতরে থাকা স্টিলের আলমারি ও ট্রাংকের ভেতরে থাকা পূর্বপুরুষদের জমা জমির আনুমানিক ২০ বিঘা জমির মূল দলিল পত্র, ১২আনা স্বর্ণের অলংকার, বিদেশি কম্বল ও দামী একটি ফ্যান সহ চুরি করে নিয়ে যায়। ঈদুল ফিতর উপলক্ষে গোলাম মোস্তফা ঘটনার দিন ঢাকায় স্ব-পরিবারে ছেলে মাহাতাব উদ্দিনের বাসায় অবস্থান করার সুবাদে দুর্র্ধষ চুরির ঘটনাটি ঘটে। উক্ত চুরি যাওয়া ঘটনাটি তার ভাতিজীর নিকট জানতে পেরে তিনি নিজ বাড়িতে এসে ঘটনাটি দেখেন ও শোনেন। পরবর্তীতে চুরি হওয়া মালামাল সহ বিবরণ উল্লেখ করে গোলাম মোস্তফা বাদী হয়ে মেলান্দহ থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা চোর উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে গোলাম মোস্তফা চুরি হওয়া মালামাল উদ্ধার সহ প্রশাসনের নিকট চোরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায চাঞ্চলের সৃষ্টি হয়। গোলাম মোস্তফার নিকট গণমাধ্যম কর্মীরা উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন -এলাকায় বেশ কিছুদিন যাবত কিছু অসাধু দুষ্কৃতিকারী লোক আমাকে ক্ষতি সাধন করার পায়তারাই লিপ্ত হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *