সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ : মাশউক এর উদ্দ্যোগে ঝিনাইদহের মহেশপুর প্রকল্পের প্রি-স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় মাশউক এর মহেশপুর উপজেলায় পরিচালিত “সাসটেইনেবল প্রিভেনশন অফ আর্সেনিক পয়জনিং ইন মহেশপুর সাব ডিসট্রিক্ট, ঝিনাইদহ ডিসট্রিক্ট” প্রকল্পের মহেশপুর উপজেলা’র, নাটিমা ইউনিয়নের দারিয়াপুর গ্রামে মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর প্রি-স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামুল্যে স্কুল সামগ্রী (বই, ব্যাগ, স্লেট ও পোষাক) বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) শাহ্ আবুল আওয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান । প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাঁর পক্ষ থেকে মাশউক প্রি-স্কুলে’র ছাত্র-ছাত্রীদের জন্য একটি ফুটবল ও মাদারস ক্লাবের মা’য়েদের জন্য ২টি দাবা সেট উপহার হিসাবে প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার তৌহিদুল করিম, এসএফটি আবুল হাসনাত, জার্নালিস্ট ময়না খাতুন এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
